> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৬-০৭ অর্থ বৎসর) আইন, ২০০৯

> ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২৪শে ফেব্রুয়ারি , ২০০৯

**Act No:** ২০০৯ সনের ১ নং আইন

যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম

১। (১) এই আইন [নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৬-০৭ অর্থ বৎসর) আইন, ২০০৯](/laws/act-1000 "Act 1000") নামে অভিহিত হইবে।

(২) এই আইন ১৬ আষাঢ়, ১৪১৪ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০০৭ খ্রিস্টাব্দ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০০৬-০৭ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৯৮৬,৪১,০৪,০০০ টাকা প্রদান

২। এই আইনের সহিত সংযু্ক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসর চলাকালীন সময়ে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ৫ এ উল্লিখিত চার হাজার নয়শত ছিয়াশি কোটি একচল্লিশ লক্ষ চার হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযু্ক্ত তহবিল হইতে প্রদান ও ব্যয় নির্বাহ করিবার জন্য অনুমোদিত অর্থসমূহ ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কিছু অংশ সম্পর্কে তফসিলে উল্লিখিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহের জন্য নির্দিষ্ট করা হইল।

### রহিতকরণ

৪। (১) সংযুক্ত তহবিল (সম্পূরক মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) অধ্যাদেশ, ২০০৭ (২০০৭ সনের ১১নং অধ্যাদেশ) এতদ্‌দ্বারা রহিত করা হইল।

(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীনে কৃত বা গৃহীত ব্যবস্থাদি এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1000.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
