> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (২০০৮-০৯ অর্থ বৎসর) আইন, ২০০৯

> ২০০৯ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন।

**Status:** Active

**Date of Publication:** ফেব্রুয়ারি ২৪, ২০০৯

**Act No:** ২০০৯ সনের ৪ নং আইন

যেহেতু ২০০৯ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন " [নির্দিষ্টকরণ (২০০৮-০৯ অর্থ বৎসর) আইন, ২০০৯](/laws/act-1003 "Act 1003") " নামে অভিহিত হইবে।

(২) এই আইন ১৭ আষাঢ়, ১৪১৫ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০০৮-২০০৯ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১২৮৯৮১,৪০,০৯,০০০ টাকা প্রদান

২। ২০০৯ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই অধ্যাদেশের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত এক লক্ষ আটাশ হাজার নয়শত একাশি কোটি চল্লিশ লক্ষ নয় হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৯ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লেখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

### রহিতকরণ

৪। (১) নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৩৪ নং অধ্যাদেশ) এতদ্‌দ্বারা রহিত করা হইল।

(২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীনে কৃত বা গৃহীত ব্যবস্থাদি এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1003.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
