> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৯

> ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** জুন ৩০, ২০০৯

**Act No:** ২০০৯ সনের ৩৫ নং আইন

যেহেতু ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবলি হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। এই আইন [নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০০৯](/laws/act-1018 "Act 1018") নামে অভিহিত হইবে।

### ২০০৮-২০০৯ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪৯২১১,৯৪,৮৬,০০০ টাকা প্রদান

২। ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ঊনপঞ্চাশ হাজার দুইশত এগার কোটি চুরানব্বই লক্ষ ছিয়াশি হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1018.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
