> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ আইন, ২০০৯

> ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন।

**Status:** Active

**Date of Publication:** জুন ৩০, ২০০৯

**Act No:** ২০০৯ সনের ৩৭ নং আইন

যেহেতু ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [নির্দিষ্টকরণ আইন, ২০০৯](/laws/act-1020 "Act 1020") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১৭ আষাঢ় ১৪১৬ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই ২০০৯ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।

### ২০০৯-২০১০ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৮৯৯৫৯,৯৬,৬৯,০০০ টাকা প্রদান

২। ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত এক লক্ষ ঊননব্বই হাজার নয়শত ঊনষাট কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনসত্তর হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩।এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1020.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
