> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# গ্রাম সরকার (রহিতকরণ) আইন, ২০০৯

> গ্রাম সরকার আইন, ২০০৩ রহিতকরণকল্পে প্রণীত আইন

**Status:** Repealed

**Date of Publication:** ৮ই এপ্রিল, ২০০৯

**Act No:** ২০০৯ সনের ২৮ নং আইন

যেহেতু [গ্রাম সরকার আইন, ২০০৩](/laws/act-899 "Act 899") (২০০৩ সনের ৬নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [গ্রাম সরকার (রহিতকরণ) আইন, ২০০৯](/laws/act-1041 "Act 1041") নামে অভিহিত হইবে।

(২) ইহা ০১ জুন ২০০৮ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০০৩ সনের ৬নং আইন রহিতকরণ ও হেফাজত

২। (১) [গ্রাম সরকার আইন, ২০০৩](/laws/act-899 "Act 899") (২০০৩ সনের ৬নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল।

(২) উক্ত আইন রহিত হইবার সঙ্গে সঙ্গে-

(ক) উহার অধীন গঠিত গ্রাম সরকার, অতঃপর বিলুপ্ত গ্রাম সরকার বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল;

(খ) বিলুপ্ত গ্রাম সরকারের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল প্রকার সম্পদ সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের অনুকূলে ন্যস্ত হইবে;

(গ) বিলুপ্ত গ্রাম সরকারের সকল ঋণ ও দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের ঋণ ও দায়-দায়িত্ব বলিয়া গণ্য হইবে; এবং

(ঘ) বিলুপ্ত গ্রাম সরকারের অধীনে কৃত উহার সকল কার্য বা গৃহীত ব্যবস্থা বা কোন আদালতে বিচারাধীন কোন মামলা উক্তরূপ কার্য বা বিচার-ব্যবস্থা বা মামলা অকার্যকর, রহিত ও বাতিল বলিয়া গণ্য হইবে।

### ২০০৮ সনের ২৩ নং অধ্যাদেশ রহিতকরণ

৩। এতদ্‌দ্বারা গ্রাম সরকার (রহিতকরণ) অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ২৩ নং অধ্যাদেশ) রহিত করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1041.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
