> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ আইন, ২০১০

> ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ৩০শে জুন, ২০১০

**Act No:** ২০১০ সনের ৩৪ নং আইন

যেহেতু ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [নির্দিষ্টকরণ আইন, ২০১০](/laws/act-1048 "Act 1048") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১৭ আষাঢ়, ১৪১৭ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১০ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।

### ২০১০-২০১১ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৯৯৮৭৩,৬৫,৩৮,০০০ টাকা প্রদান

২। ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত এক লক্ষ নিরানব্বই হাজার আটশত তিয়াত্তর কোটি পঁয়ষট্টি লক্ষ আটত্রিশ হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1048.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
