> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১১

> ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২২ জুন ,২০১১

**Act No:** ২০১১ সনের ৯ নং আইন

যেহেতু ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম

১। (১) এই আইন " [নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১১](/laws/act-1073 "Act 1073") " নামে অভিহিত হইবে।

### ২০১০-২০১১ অর্থ বৎসরের জন্য সংযু্ক্ত তহবিল হইতে ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকা প্রদান

২ । ২০১১ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৭৭৭৯,০২,৮৫,০০০ (সাত হাজার সাতশত ঊনআশি কোটি দুই লক্ষ পঁচাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযু্ক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1073.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
