> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# কর-ন্যায়পাল (রহিতকরণ ) আইন, ২০১১

> কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণকল্পে প্রনীত আইন

**Status:** Repealed

**Date of Publication:** ২২ জুন ,২০১১

**Act No:** ২০১১ সনের ১০ নং আইন

যেহেতু [কর-ন্যায়পাল আইন, ২০০৫](/laws/act-932 "Act 932") ( ২০০৫ সনের ১৯ নং আইন ) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [কর-ন্যায়পাল (রহিতকরণ ) আইন, ২০১১](/laws/act-1074 "Act 1074") নামে অভিহিত হইবে ।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

### কর-ন্যায়পাল আইন, ২০০৫ (২০০৫ সনের ১৯ নং আইন ) রহিতকরণ ও হেফাজত

২। (১) [কর-ন্যায়পাল আইন, ২০০৫](/laws/act-932 "Act 932") (২০০৫ সনের ১৯ নং আইন ), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্‌দ্বারা রহিত করা হইল ।

(২) উক্ত আইন রহিতকরণ সত্ত্বেও –

(ক) উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও গচ্ছিত অর্থ এবং অন্য সকল প্রকার সম্পদ (যদি থাকে ), দলিল-দস্তাবেজ, ইত্যাদি সরকারের অনুকূলে ন্যস্ত হইবে ;

(খ) উহার অধীন স্থাপিত কর-ন্যায়পাল কার্যালয়ের সকল দায়-দেনা (যদি থাকে) সরকারের উপর বর্তাইবে ;

(গ) উহার অধীন দায়েরকৃত সকল অনিষ্পন্ন অভিযোগ, তদন্ত ও সাক্ষ্য, ইত্যাদি যদি থকে, বাতিল (abate) হইবে; এবং

ঘ) কর-ন্যায়পাল কার্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মরত কর্মচারীগণ Surplus Public Servants Absorption Ordinance,1985 (Ordinance No. XXIV of 1985) অনুসারে উদ্বৃত্ত হিসাবে ঘোষিত হইবেন এবং বিধি মোতাবেক আত্মীকৃত হইবেন ।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1074.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
