> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# Public Servants (Retirement) (Amendment) Act, 2012

> Public Servants (Retirement) Act, 1974 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ফেব্রুয়ারি ২০, ২০১২

**Act No:** ২০১২ সনের ২ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [Public Servants (Retirement) Act, 1974](/laws/act-460 "Act 460") (Act No. XII of 1974) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ─

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [Public Servants (Retirement) (Amendment) Act, 2012](/laws/act-1085 "Act 1085") নামে অভিহিত হইবে।

(২) ইহা ২৬ ডিসেম্বর, ২০১১ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### Act No. XII of 1974 এর Section 4 এর সংশোধন

২। [Public Servants (Retirement) Act, 1974](/laws/act-460 "Act 460") (Act No. XII of 1974) এর Section 4 এ উল্লিখিত ””fifty-seventh year” শব্দগুলির পরিবর্তে ””fifty-ninth year” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৩। (১) Public Servants (Retirement) (Amendment) Ordinance, 2011 (২০১১ সনের ৩ নং অধ্যাদেশ), এতদ্‌দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত সকল কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1085.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
