> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২

> পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের চাকুরি হইতে অবসর গ্রহণ সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ জুলাই, ২০১২

**Act No:** ২০১২ সনের ২৯ নং আইন

যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকগণের চাকুরি হইতে অবসর গ্রহণ সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২](/laws/act-1101 "Act 1101") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,-

(ক) “তফসিল” অর্থ এই আইনের তফসিল;

(খ) “পাবলিক বিশ্ববিদ্যালয়” অর্থ তফসিলে বর্ণিত কোন বিশ্ববিদ্যালয়; এবং

(গ) “শিক্ষক” অর্থ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক।

### পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের চাকুরি হইতে অবসর গ্রহণ

৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, বিশ্ববিদ্যালয় সংবিধি, বিধি, প্রবিধি, উপ-আইন অথবা আইনের ক্ষমতাসম্পন্ন কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ৬৫ (পঁয়ষট্টি) বৎসর বয়স পূর্তিতে চাকুরি হইতে অবসর গ্রহণ করিবেন।

### তফসিল সংশোধনের ক্ষমতা

৪। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তফসিল সংশোধন করিতে পারিবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1101.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
