> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩

> ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১২ জুন, ২০১৩

**Act No:** ২০১৩ সনের ২১ নং আইন

যেহেতু ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম

১। এই আইন [নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১৩](/laws/act-1117 "Act 1117") নামে অভিহিত হইবে।

### ২০১২-২০১৩ অর্থ বৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১১০০০,৫৫,১১,০০০ (এগার হাজার কোটি পঞ্চান্ন লক্ষ এগার হাজার) টাকা প্রদান

২। ২০১৩ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১১০০০,৫৫,১১,০০০ (এগার হাজার কোটি পঞ্চান্ন লক্ষ এগার হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1117.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
