> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ আইন, ২০১৫

> ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ৩০ জুন, ২০১৫

**Act No:** ২০১৫ সনের ১১ নং আইন

যেহেতু ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [নির্দিষ্টকরণ আইন, ২০১৫](/laws/act-1164 "Act 1164") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৫ খ্রিস্টাব্দ তারিখে কার্যকর হইবে।

### ২০১৫-২০১৬ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৪১৫৩০৮,১৮,৮৮,০০০ (চার লক্ষ পনের হাজার তিনশত আট কোটি আঠারো লক্ষ আটাশি হাজার) টাকা প্রদান

২। ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলে কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৪১৫৩০৮,১৮,৮৮,০০০ (চার লক্ষ পনের হাজার তিনশত আট কোটি আঠারো লক্ষ আটাশি হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০১৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1164.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
