> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ আইন, ২০১৯

> ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ৩০ জুন, ২০১৯

**Act No:** ২০১৯ সনের ১১ নং আইন

যেহেতু ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

**১।** (১) এই আইন নির্দিষ্টকরণ আইন , ২০১৯ নামে অভিহিত হইবে।

(২) ইহা ১৭ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই, ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।

### ২০১৯-২০২০ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ৬৪২৪৭৮,২৭,২০,০০০ (ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত আটাত্তর কোটি সাতাশ লক্ষ বিশ হাজার) টাকা প্রদান

**২।** ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত **৬৪২৪৭৮,২৭,২০,০০০ (ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত আটাত্তর কোটি সাতাশ লক্ষ বিশ হাজার)** টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

**৩** **।** এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1291.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
