> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# ভোটার তালিকা (সংশোধন) আইন, ২০২০

> ভোটার তালিকা আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২৮ জানুয়ারি, ২০২০

**Act No:** ২০২০ সনের ২ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে [ভোটার তালিকা আইন, ২০০৯](/laws/act-1005 "Act 1005") (২০০৯ সনের ৬ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই আইন ভোটার তালিকা (সংশোধন আইন, ২০২০ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ৬ নং আইনের ধারা ১১ এর সংশোধন

২। [ভোটার তালিকা আইন, ২০০৯](/laws/act-1005 "Act 1005") (২০০৯ সনের ৬ নং আইন) এর ধারা ১১ এর উপ-ধারা (১) এর “২ জানুয়ারী হইতে ৩১ জানুয়ারী” সংখ্যা ও শব্দগুলির পরিবর্তে “২ জানুয়ারী হইতে ২ মার্চ” সংখ্যা ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1307.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
