> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২০

> বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২৬ নভেম্বর, ২০২০

**Act No:** ২০২০ সনের ২৫ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা : -

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২০](/laws/act-1354 "Act 1354") নামে  অভিহিত হইবে।

(২)  ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৩ সনের ১৩ নং আইনের ধারা ৩৪ এর সংশোধন

২। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নং আইন) এর ধারা ৩৪ এর উপ-ধারা (৫) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৫) প্রতিস্থাপিত হইবে, যথা : -

‘‘(৫) কমিশন, একক বা পৃথক পৃথক আদেশ দ্বারা, তৎকর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বৎসরে প্রয়োজনে এক বা একাধিকবার পরিবর্তন করিতে পারিবে।’’।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1354.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
