> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড (সংশোধন) আইন, ২০২১

> *** সংশোধনীসমূহ মূল আইন ( বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ ) এ অন্তর্ভূক্ত করা হয়েছে *** বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২৫ জানুয়ারি, ২০২১

**Act No:** ২০২১ সনের ০৩ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে [বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০](/laws/act-1352 "Act 1352") (২০২০ সনের ২৭ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) আইন, ২০২১ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২০ সনের ২৭ নং আইন এর ধারা ৯ এর সংশোধন

**২।** বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ (২০২০ সনের ২৭ নং আইন) এর ধারা ৯ এর বিদ্যমান বিধান উপ-ধারা (১) হিসাবে সংখ্যায়িত হইবে এবং অতঃপর নিম্নরূপ উপ-ধারা (২) সংযোজিত হইবে, যথাঃ-

“( ২ ) উপ - ধারা ( ১ ) এর দফা ( ঙ ) এ যাহা কিছুই থাকুক না কেন , যদি অতিমারী ( pandemic), মহামারী ( epidemic), দৈব - দুর্বিপাক ( Act of God) এর কারণে বা সরকার কর্তৃক সময় সময় ঘোষিত কোনো অনিবার্য পরিস্থিতিতে , কোনো পরীক্ষা গ্রহণ , ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হইলে , সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা , কোনো বিশেষ বৎসরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণ ব্যতীত বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করিয়া , উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনাবলি জারি করিতে পারিবে।” ।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1368.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
