> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১

> *** সংশোধনীসমূহ মূল আইন ( বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ ) এ অন্তর্ভূক্ত করা হয়েছে *** বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২২ সেপ্টেম্বর, ২০২১

**Act No:** ২০২১ সনের ২২ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১০ সনের ৫৪ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই আইন বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০১০ সনের ৫৪ নং আইনের ধারা ১ এর সংশোধন

২। [বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০](/laws/act-1059 "Act 1059") (২০১০ সনের ৫৪ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত ‘‘১১ (এগার) বৎসর’’ সংখ্যা, বন্ধনী এবং শব্দগুলির পরিবর্তে ‘‘১৬ (ষোল) বৎসর’’ সংখ্যা, বন্ধনী এবং শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1387.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
