> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (সংশোধন) আইন, ২০২২

> বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ এর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২০ নভেম্বর, ২০২২

**Act No:** ২০২২ সনের ১৮ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ ( ২০১৭ সনের ২৩ নং আইন ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১ । ( ১ ) এই আইন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ( সংশোধন ) আইন , ২০২২ নামে অভিহিত হইবে ।

( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

### ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ৯ এর সংশোধন

২ । বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন , ২০১৭ ( ২০১৭ সনের ২৩ নং আইন ), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত , এর ধারা ৯ এর উপ - ধারা ( ২ ) এ উল্লিখিত “ সচিব ” শব্দটির পরিবর্তে “ পরিচালক ( প্রশাসন )” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে ।

### ২০১৭ সনের ২৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন

৩ । উক্ত আইনের ধারা ১১ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১১ প্রতিস্থাপিত হইবে , যথা : ¾

১১ । পরিচালক ( অর্থ ) ও পরিচালক ( প্রশাসন ) । - সরকার , কমিশনকে সহায়তা প্রদানের জন্য , সার্বক্ষণিক একজন পরিচালক ( অর্থ ) ও একজন পরিচালক ( প্রশাসন ) নিয়োগ করিবে ।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1414.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
