> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩

> বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ২১ সেপ্টেম্বর, ২০২৩

**Act No:** ২০২৩ সনের ৪২ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [বাণিজ্য সংগঠন আইন, ২০২২](/laws/act-1405 "Act 1405") (২০২২ সনের ০৯ নং আইন) এর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই আইন [বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩](/laws/act-1460 "Act 1460") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ৯ এর সংশোধন

২। [বাণিজ্য সংগঠন আইন, ২০২২](/laws/act-1405 "Act 1405") (২০২২ সনের ০৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৯ এর উপধারা (২) এ উল্লিখিত “আবেদন বা অভিযোগের প্রেক্ষিতে” শব্দগুলির পর “বা স্বীয় বিবেচনায়” শব্দগুলি সন্নিবেশিত হইবে।

### ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১০ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ১০ এর উপধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(২) শিল্পকলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ধর্ম, জনসেবা, ক্রীড়া, পেশাভিত্তিক বা সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত কোনো জনহিতকর উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত কোম্পানি, সমিতি বা সংঘের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না। ”।

### ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১৪ এর সংশোধন

৪।  উক্ত আইনের ধারা ১৪ এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“তবে শর্ত থাকে যে, সরকার প্রয়োজন মনে করিলে বিশেষ বিবেচনায় নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্ধিত সময়ের ধারাবাহিকতায় আরও ০৬ (ছয়) মাস সময় মঞ্জুর করিতে পারিবে:

আরও শর্ত থাকে যে, সরকার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে কোনো বাণিজ্য সংগঠন নির্বাচন অনুষ্ঠান করিতে ব্যর্থ হইলে উক্ত বাণিজ্য সংগঠনের নির্বাচন অনুষ্ঠান ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রশাসক নিয়োগ করিতে পারিবে।”।

### ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১৫ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ১৫ এর উপধারা (১) এ উল্লিখিত “অন্যূন অতিরিক্ত সচিব” শব্দগুলির পরিবর্তে “অন্যূন যুগ্মসচিব” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০২২ সনের ০৯ নং আইনের ধারা ১৯ এর সংশোধন

৬।  উক্ত আইনের ধারা ১৯ এর উপধারা (১) উল্লিখিত “ফেডারেশনের প্রতিনিধিগণের” শব্দগুলির পর “এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপযুক্ত কর্মকর্তাগণের” শব্দগুলি সন্নিবেশিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1460.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
