> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩

> বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১৩ নভেম্বর, ২০২৩

**Act No:** ২০২৩ সনের ৪৩ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০](/laws/act-1053 "Act 1053") (২০১০ সনের ৪২ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩](/laws/act-1462 "Act 1462") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৬ এর সংশোধন

২। [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০](/laws/act-1053 "Act 1053") (২০১০ সনের ৪২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৬ এর-

(ক) উপধারা (১) এ উল্লিখিত “ [Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982](/laws/act-619 "Act 619") (Ordinance No. II of 1982)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ [স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭](/laws/act-1220 "Act 1220") (২০১৭ সনের ২১ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপধারা (২) এ উল্লিখিত “Ordinance এর ”শব্দগুলির পরিবর্তে “আইনের” শব্দ প্রতিস্থাপিত হইবে।

### ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ১৩ এর সংশোধন

৩।  উক্ত আইনের ধারা ১৩ এর-

(ক) “(১)” বন্ধনী ও সংখ্যা বিলুপ্ত হইবে;

(খ) দফা (ঘ) এ উল্লিখিত “ [Electricity Act, 1910](/laws/act-93 "Act 93") (Act No. IX of 1910)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ [বিদ্যুৎ আইন, ২০১৮](/laws/act-1228 "Act 1228") (২০১৮ সনের ৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(গ) দফা (ঙ) এ উল্লিখিত “ [Boilers Act, 1923](/laws/act-127 "Act 127") (Act No. V of 1923)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ [বয়লার আইন, ২০২২](/laws/act-1402 "Act 1402") (২০২২ সনের ৬নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(ঘ) দফা (ছ) এ উল্লিখিত “ [Income-tax Ordinance, 1984](/laws/act-672 "Act 672") (Ordinance No. XXXVI of 1953)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ [আয়কর আইন, ২০২৩](/laws/act-1429 "Act 1429") (২০২৩ সনের ১২ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;

(ঙ) দফা (ঝ) এ উল্লিখিত “ [Land Development Tax Ordinance, 1976](/laws/act-519 "Act 519") (Ordinance No. XLII of 1976)” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বন্ধনীর পরিবর্তে “ [ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩](/laws/act-1449 "Act 1449") ” শব্দগুলি, সংখ্যাগুলি এবং কমা প্রতিস্থাপিত হইবে;

(চ) দফা (ঠ) এ উল্লিখিত “ [মূল্য সংযোজন কর আইন, ১৯৯১](/laws/act-755 "Act 755") (১৯৯১ সনের ২২নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ [মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২](/laws/act-1106 "Act 1106") (২০১২ সনের ৪৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(ছ) দফা (ড) বিলুপ্ত হইবে।

### ২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৩৪ এর প্রতিস্থাপন

৪।  উক্ত আইনের ধারা ৩৪ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৪ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“৩৪। [বাংলাদেশ শ্রম আইন, ২০০৬](/laws/act-952 "Act 952") এর প্রযোজ্যতা।- [বাংলাদেশ শ্রম আইন, ২০০৬](/laws/act-952 "Act 952") (২০০৬ সনের ৪২নং আইন) এর বিধানাবলী, এই আইনের অধীন প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলের ক্ষেত্রে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, প্রযোজ্য হইবে।”

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1462.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
