> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# Bangladesh Bank (Amendment) Ordinance, 2024

> Bangladesh Bank Order, 1972 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১৩ আগস্ট, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ০১ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ Bangladesh Bank (Amendment) Act, 2026 (Act No. LXXXIII of 2026) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যপূরণকল্পে [Bangladesh Bank Order, 1972](/laws/act-415 "Act 415") (P.O. No. 127 of 1972) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ [Bangladesh Bank (Amendment) Ordinance, 2024](/laws/act-1494 "Act 1494") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### P O No 127 of 1972 এর Article 10 এর সংশোধন

২। [Bangladesh Bank Order, 1972](/laws/act-415 "Act 415") (P.O. No. 127 of 1972) এর Article 10 এর clause (5) এর প্রান্তস্থিত কোলন ":" চিহ্নের পরিবর্তে ফুলস্টপ "." চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং proviso বিলুপ্ত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1494.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
