> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪

> বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ০৪ জুলাই, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ০৮ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২](/laws/act-772 "Act 772") (১৯৯২ সনের ৪৩ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : —

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই আইন [বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪](/laws/act-1495 "Act 1495") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২](/laws/act-772 "Act 772") (১৯৯২ সনের ৪৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (চ) এ দুইবার, উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে উভয় স্থানে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

### ১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ১০ এর সংশোধন

৩।  উক্ত আইনের ধারা ১০ এর উপধারা (২) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

### ১৯৯২ সনের ৪৩ নং আইনের ধারা ১১ এর সংশোধন

৪।   উক্ত আইনের ধারা ১১ এর উপান্তটীকা ও উপধারা (১), (২) ও (৩) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে প্রত্যেক স্থানে “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1495.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
