> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

> বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ০৪ সেপ্টেম্বর, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ০৮ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৩ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১](/laws/act-1389 "Act 1389") (২০২১ সনের ২৪ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1504 "Act 1504") নামে অভিহিত হইবে।

(২) ইহা ৮ আগস্ট ২০২৪ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১](/laws/act-1389 "Act 1389") (২০২১ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (খ) এবং (গ) বিলুপ্ত হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩।   উক্ত আইনের ধারা ৪ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রী” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৫ এর সংশোধন

৪।   উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “প্রধানমন্ত্রীর” শব্দের পর “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন

৫।   উক্ত আইনের ধারা ৮ এর—

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) উপ-ধারা (৪) এ দুইবার উল্লিখিত “বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলির পরিবর্তে উভয় স্থানে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৯ এর সংশোধন

৬।  উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলির পরিবর্তে “বা, ক্ষেত্রমত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1504.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
