> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪

> জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ রহিতকরণকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ০৯ সেপ্টেম্বর, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ০৯ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯](/laws/act-1028 "Act 1028") (২০০৯ সনের ৬৩ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1505 "Act 1505") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে

### ২০০৯ সনের ৬৩ নং আইন এর রহিতকরণ

২। [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯](/laws/act-1028 "Act 1028") (২০০৯ সনের ৬৩ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1505.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
