> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# সরকারি, স্বায়ত্তশাসিত, 1 [***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪

> সরকারি , স্বায়ত্তশাসিত , 2 [***] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১৮ নভেম্বর, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ১১ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ আইন, ২০২৬ (২০২৬ সনের ০২ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু সরকারি , স্বায়ত্তশাসিত , <sup><a id="fnref-3" href="#fn-3">3</a></sup> \[\*\*\*] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় ;

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন : —

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১ ) এই অধ্যাদেশ সরকারি , স্বায়ত্তশাসিত , <sup><a id="fnref-4" href="#fn-4">4</a></sup> \[\*\*\*] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ , ২০২৪ নামে অভিহিত হইবে ।

( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

### অধ্যাদেশের প্রাধান্য

**২** **।** আপাতত বলবৎ অন্য কোনো আইন , বিধিমালা , প্রবিধানমালা , আদেশ , নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন , এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাইবে ।

### সরাসরি নিয়োগের বয়সসীমা

**৩** **।** আপাতত বলবৎ অন্য কোনো আইন , রাষ্ট্রপতির আদেশ , অধ্যাদেশ , বিধিমালা , প্রবিধানমালা , সংবিধি , আদেশ , নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন ,-

( ক ) বাংলাদেশ সিভিল সার্ভিস এর সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ ( বত্রিশ ) বৎসর ;

( খ ) বাংলাদেশ সিভিল সার্ভিস এর আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ ( বত্রিশ ) বৎসর ;

( গ ) স্বায়ত্তশাসিত , <sup><a id="fnref-5" href="#fn-5">5</a></sup> \[\*\*\*] সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ , পাবলিক নন - ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব - শাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা " ৩০ ( ত্রিশ )" বা " অনূর্ধ্ব ৩২ ( বত্রিশ ) বৎসর " উল্লেখ রহিয়াছে , সর্বত্র উক্ত বয়সসীমা " ৩২ ( বত্রিশ ) বৎসর " প্রতিস্থাপিত হইবে ;

( ঘ ) প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা , ক্ষেত্রমত , প্রবিধানমালা বহাল থাকিবে ।

### চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সম্পর্কিত অন্যান্য বিধানের কার্যকারিতা

<sup><a id="fnref-6" href="#fn-6">6</a></sup> \[৩ক।  এই অধ্যাদেশের ধারা ৩ এ যাহা কিছুই থাকুক না কেন, যে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের স্ব স্ব নিয়োগ বিধিমালা বা, ক্ষেত্রমত, প্রবিধানমালার কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বৎসরের অধিক নির্ধারিত রহিয়াছে, সেই সকল ক্ষেত্রে উক্তরূপ। নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত ও বহাল থাকিবে।]

### অসুবিধা দূরীকরণ

**৪** **।** এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার , সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা , এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে , উক্তরূপ অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে ।

***

### Footnotes

<a id="fn-1" />**1.** “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি [সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1591 "Act 1591") (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ২ ধারাবলে বিলুপ্ত।

<a id="fn-2" />**2.** “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি [সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1591 "Act 1591") (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ২ ধারাবলে বিলুপ্ত।

<a id="fn-3" />**3.** “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি [সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1591 "Act 1591") (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৩ ধারাবলে বিলুপ্ত।

<a id="fn-4" />**4.** “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি [সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1591 "Act 1591") (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৪ ধারাবলে বিলুপ্ত।

<a id="fn-5" />**5.** “আধা-স্বায়ত্তশাসিত,” শব্দগুলি ও চিহ্নগুলি [সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1591 "Act 1591") (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৫ ধারাবলে বিলুপ্ত।

<a id="fn-6" />**6.** ধারা ৩ক” [সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1591 "Act 1591") (২০২৫ সনের ৭৮ নং অধ্যাদেশ) এর ৬ ধারাবলে সন্নিবেশিত।

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1507.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
