> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪

> অন্তর্বর্তীকালীন সময়ে জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এবং আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১৮ নভেম্বর, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ১২ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬ (২০২৬ সনের ০৮ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু ছাত্র - জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ৫ আগস্ট , ২০২৪ তারিখে পদত্যাগ করিয়া দেশ ত্যাগ করায় রাষ্ট্রপতি কর্তৃক ৬ আগস্ট , ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভাঙ্গিয়া দেওয়া হইয়াছে ; এবং

যেহেতু জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক প্রধান দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার পদত্যাগ করিয়াছেন এবং উক্ত পদত্যাগের ফলে পদটি শূন্য হওয়ায় জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ , নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনে আইনি শূন্যতা দেখা দিয়াছে ; এবং

যেহেতু জাতীয় স্বার্থে জাতীয় সংসদ ভবনসহ সংসদের সকল প্রকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ , নিয়ন্ত্রণ এবং সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্য সম্পাদনের জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয় ; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন : —

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

**১** **।** ( ১ ) এই অধ্যাদেশ জাতীয় সংসদ সচিবালয় ( অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান ) অধ্যাদেশ , ২০২৪ নামে অভিহিত হইবে ।

( ২ ) ইহা ২ সেপ্টেম্বর , ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে ।

### সংজ্ঞা

**২** **।** বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে , এই অধ্যাদেশে , —

( ক ) **"** **অন্তর্বর্তীকালীন** **সংসদ** **সচিবালয়** **কমিশন** **”** অর্থ এই অধ্যাদেশের ধারা ৪ ( খ ) দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন ;

( খ ) **"** **আইন** **”** অর্থ জাতীয় সংসদ সচিবালয় আইন , ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন );

( গ ) **"** **সচিব** **”** অর্থ আইনের ধারা ২ ( ছ ) তে সংজ্ঞায়িত সচিব ;

( ঘ ) **"** **সংসদ** **সচিবালয়** **”** অর্থ আইনের ধারা ২ ( ঠ ) তে সংজ্ঞায়িত সংসদ সচিবালয় ;

( ঙ ) **“** **সংসদ** **সচিবালয়** **কমিশন** **"** অর্থ আইনের ধারা ২ (ড ) তে সংজ্ঞায়িত সংসদ সচিবালয় কমিশন ;

( চ ) **“** **সংসদ** **বিষয়ক** **উপদেষ্টা** **"** অর্থ আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ; এবং

( ছ ) **"** **স্পীকার** **”** অর্থ আইনের ধারা ২ ( জ ) তে সংজ্ঞায়িত স্পীকার ।

### অধ্যাদেশের প্রাধান্য

**৩** **।** জাতীয় সংসদ সচিবালয় আইন , ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন ) ও এতদ্ ‌ সংক্রান্ত বিদ্যমান অন্য কোনো আইন বা বিধি - বিধানে যাহা কিছুই থাকুক না কেন , এই অধ্যাদেশের বিধানাবলী প্রাধান্য পাইবে ।

### সংসদ সচিবালয় সংক্রান্ত অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান

**৪** **।** জাতীয় সংসদ সচিবালয় আইন , ১৯৯৪ ( ১৯৯৪ সনের ৮ নং আইন ), তদ্ ‌ ধীন প্রণীত বিধিমালা এবং নীতিমালায় যাহা কিছুই থাকুক না কেন , ত্রয়োদশ জাতীয় সংসদের স্পীকার তাহার দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত আইনের অধীন —

( ক ) সংসদ সচিবালয় পরিচালনার ক্ষেত্রে স্পীকারের প্রশাসনিক , আর্থিক ও অন্যান্য দায়িত্ব ও ক্ষমতা ( সংবিধানের অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতিত ) সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করিতে পারিবেন ।

( খ ) সংসদ সচিবালয় কমিশনের দায়িত্ব ও ক্ষমতা অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন পালন ও প্রয়োগ করিতে পারিবে এবং উক্ত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশন নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে গঠিত হইবে , যথা : —

(অ)  সংসদ বিষয়ক উপদেষ্টা , যিনি ইহার চেয়ারম্যানও হইবেন ;

( আ ) প্রধান উপদেষ্টা কর্তৃক মনোনীত প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব / সিনিয়র সচিব / সচিব সদস্য;

( ই ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা তদ্ ‌ কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব / সচিব সদস্য;

( ঈ ) সংসদ বিষয়ক উপদেষ্টা কর্তৃক মনোনীত লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব / সচিব সদস্য ; এবং

( উ ) অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা তদ্ ‌ কর্তৃক মনোনীত অর্থ বিভাগের সিনিয়র সচিব / সচিব সদস্য ।

(গ)  সংসদ সচিবালয় দফা ( খ ) এ উল্লিখিত অন্তর্বর্তীকালীন সংসদ সচিবালয় কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করিবে ।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1508.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
