> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

> বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন , ২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১৮ নভেম্বর, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ১৩ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪২ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন , ২০১৩ ( ২০১৩ সনের ৪৮ নং আইন ) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন : —

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

**১** **।** ( ১ ) এই অধ্যাদেশ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী ( সংশোধন ) অধ্যাদেশ , ২০২৪ নামে অভিহিত হইবে ।

( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

### ২০১৩ সনের ৪৮ নং আইনে নূতন ধারা ৩৫ক এর সন্নিবেশ

২। [বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩](/laws/act-1131 "Act 1131") , অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩৫ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩৫ক সন্নিবেশিত হইবে, যথা:—

"৩৫ক। অন্যান্য অপরাধের দন্ড।— কোন ব্যক্তি যদি এই আইনের এইরূপ কোন বিধান লঙ্ঘন করেন, যেক্ষেত্রে এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই, তাহা হইলে উক্ত ক্ষেত্রে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদন্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন।"।

### ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৩৯ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৩৯ এ উল্লিখিত "ধারা ৩২, ৩৩ক ও ৩৫" শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে "ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৪০ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৪০ এ উল্লিখিত "ধারা ৩২, ৩৩ক এবং ৩৫" শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে "ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক" শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1509.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
