> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024

> Bangladesh Law Officers Order, 1972 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ০৫ ডিসেম্বর, ২০২৪

**Act No:** ২০২৪ সনের ১৭ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ Bangladesh Law Officers (Amendment) Act, 2026 (২০২৬ সনের ০৯ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে [Bangladesh Law Officers Order, 1972](/laws/act-370 "Act 370") (P.O. No. 6 of 1972) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই অধ্যাদেশ [Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024](/laws/act-1513 "Act 1513") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১০ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### President's Order No 6 of 1972 এর Article 3 এর সংশোধন

২। [Bangladesh Law Officers Order, 1972](/laws/act-370 "Act 370") (P.O. No. 6 of 1972), এর Article 3 এর Clause (2) এর প্রান্তস্থিত ফুলস্টপ "." চিহ্নের পরিবর্তে কোলন ":" প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সন্নিবেশিত হইবে, যথা:—

"Provided that while making the appointment, the President may consider relaxing the age-limit of an Additional Attorney-General or a Deputy Attorney-General, as the case may be, if he is found fit and efficient."।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1513.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
