> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# The Excises and Salt (Amendment) Ordinance, 2025

> The Excises and Salt Act, 1944 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ৯ জানুয়ারি, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ০২ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ The Excises and Salt (Amendment) Act, 2026 (Act No. 76 of 2026) আইন দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে The [Excises and Salt Act, 1944](/laws/act-206 "Act 206") (Act No. I of 1944) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ The [Excises and Salt (Amendment) Ordinance, 2025](/laws/act-1515 "Act 1515") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### Act No. I of 1944 এর FIRST SCHEDULE এর সংশোধন

২।  The [Excises and Salt Act, 1944](/laws/act-206 "Act 206") (Act No. I of 1944) এর FIRST SCHEDULE এর PART-II এর "SERVICES” শিরোনামাধীন টেবিলের কলাম (1) এর Service Code E033.00 এর বিপরীতে কলাম (3) এর-

(ক) Para (a) এ উল্লিখিত "Taka 300 (three hundred)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে "Taka 700 (seven hundred)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) Para (b) এ উল্লিখিত "Taka 3000 (three thousand)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনীর পরিবর্তে "Taka 4000 (four thousand)" শব্দগুলি, সংখ্যা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1515.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
