> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025

> International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১০ ফেব্রুয়ারি, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ০৪ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ  International Crimes (Tribunals) (Amendment) Act, 2026 (Act No. XIII of 2026) আইন দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু [International Crimes (Tribunals) Act, 1973](/laws/act-435 "Act 435") (Act No. XIX of 1973) অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।   (১) এই অধ্যাদেশ [International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025](/laws/act-1517 "Act 1517") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### Act No. XIX of 1973 এর section 4 এর সংশোধন

২। [International Crimes (Tribunals) Act, 1973](/laws/act-435 "Act 435") (Act No. XIX of 1973), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এর section 4 এর sub-section (2) এর—

(ক) clause (e) এ উল্লিখিত "Statute" শব্দটির পরিবর্তে "Act” শব্দটি প্রতিস্থাপিত হইবে;

(খ) clause (f) এর পরিবর্তে নিম্নরূপ clause (f) প্রতিস্থাপিত হইবে, যথা:—

"(f) In respect of the war of aggression as crime against peace, the provisions of this section shall apply only to persons in a position effectively to exercise control over or to direct the political or military action of a state,"l

### Act No. XIX of 1973 এর section 8 এর সংশোধন

৩।  উক্ত Act এর section ৪ এর sub-section (3A) এ উল্লিখিত ",by order of a Tribunal," কমাগুলি ও শব্দগুলি বিলুপ্ত হইবে।

### Act No. XIX of 1973 এর section 9 এর সংশোধন

8। উক্ত Act এর section 9 এর sub-section (3) এ উল্লিখিত "six weeks" শব্দগুলির পরিবর্তে "three weeks" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### Act No. XIX of 1973 এর section 11 এর সংশোধন

৫।  উক্ত Act এর section 11 এর sub-section (৪) এর পর নিম্নরূপ নূতন sub-section (9) সন্নিবেশিত হইবে, যথা:—

"(9) A Tribunal may order freezing or confiscation of the accused's assets to prevent evasion ог flight, realize compensation under section 20A and ensure justice."।

### Act No. XIX of 1973 এর section 12 এর সংশোধন

৬।  উক্ত Act এর section 12 এর sub-section (3) এ উল্লিখিত "Reports" শব্দটির পরিবর্তে "Complaints, reports" শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।

### Act No. XIX of 1973 এর section 19 এর সংশোধন

৭।   উক্ত Act এর section 19 এর sub-section (4) এর পর নিম্নরূপ নূতন sub-section (5) সন্নিবেশিত হইবে, যথা:—

"(5) Notwithstanding anything contained in this section, the Tribunal shall not be bound by technical rules of evidence and may adopt and apply expeditious and non-technical procedures."।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1517.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
