> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ০৭ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ২৬ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে শেখ হাসিনা [পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩](/laws/act-1445 "Act 1445") (২০২৩ সনের ২৭ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1520 "Act 1520") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন

২। শেখ হাসিনা [পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩](/laws/act-1445 "Act 1445") (২০২৩ সনের ২৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর দীর্ঘ শিরোনামে উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ১ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ২ এর দফা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন

৬। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এর—

(ক) দফা (ত) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে;

(খ) দফা (দ) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর” শব্দগুলি ও কমার পরিবর্তে “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) দফা (ন) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### বিশেষ বিধান

৭। এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারিকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1520.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
