> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১৩ এপ্রিল, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ১৪ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ১৭ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮ (২০১৮ সনের ৩৮ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1527 "Act 1527") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট আইন, ২০১৮ (২০১৮ সনের ৩৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের প্রস্তাবনার সংশোধন

৩। উক্ত আইনের প্রস্তাবনায় উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ১ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ১ এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ২ এর সংশোধন

৫।  (১) উক্ত আইনের ধারা ২ এর দফা (১৮) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৬। (১) উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

(২) উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ১৯ এর সংশোধন

৭।  উক্ত আইনের ধারা ১৯ এর উপ-ধারা ১ এর দফা (ঘ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন

৮।  উক্ত আইনের ধারা ২১ এর উপ-ধারা ১ এর দফা (ঙ) এ উল্লিখিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৩৮ নং আইনের ধারা ৪২ এর সংশোধন

৯।  উক্ত আইনের ধারা ৪২ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### বিশেষ বিধান

১০।  এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট” শব্দগুলি এবং কমার পরিবর্তে “সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1527.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
