> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫

> ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ২৬ জুন , ২০২৫

**Act No:** ২০২৫ সনের ৩২ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ নির্দিষ্টকরণ (২০২৫-২৬ অর্থবৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ২০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, সংযুক্ত তহবিল হইতে ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(৩) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1545 "Act 1545") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ মোতাবেক ১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে কার্যকর হইবে।

### ২০২৫-২০২৬ অর্থবৎসরের জন্য সংযুক্ত তহবিল হইতে ১৩৬০২৬১, ৯৩, ৯৭,০০০ (তেরো লক্ষ ষাট হাজার দুইশত একষট্টি কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকা প্রদান

২। ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই অধ্যাদেশের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ১৩৬০২৬১, ৯৩, ৯৭,০০০ (তেরো লক্ষ ষাট হাজার দুইশত একষট্টি কোটি তিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।

### নির্দিষ্টকরণ

৩। এই অধ্যাদেশ দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০২৬ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে এই অধ্যাদেশের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1545.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
