> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১৮ আগস্ট, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ৪৪ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে , স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ ( ২০০৯ সনের ৫৮ নং আইন ) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় ; এবং

যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে , আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে ;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ ( ১ ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন :-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1557 "Act 1557") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (৫৫ক) বিলুপ্ত হইবে; এবং

(খ) দফা (৬১ক) বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২০ক এর বিলুপ্তি

**৩** **।** উক্ত আইন এর ধারা ২০ক বিলুপ্ত হইবে ।

### ২০০৯ সনের ৫৮ নং আইনের ধারা ২১ এর সংশোধন

৪।  উক্ত আইন এর ধারা ২১ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1557.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
