> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ১ সেপ্টেম্বর, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ৪৭ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৪ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯](/laws/act-1027 "Act 1027") (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1560 "Act 1560") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯](/laws/act-1027 "Act 1027") (২০০৯ সনের ৬১ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (৩৮ক) বিলুপ্ত হইবে; এবং

(খ) দফা (৪৬ক) বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ১৯ক এর বিলুপ্তি

৩। উক্ত আইন এর ধারা ১৯ক বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৪। উক্ত আইন এর ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ৬, ১০, ২৬, ৩৩, ৪০, ৪৫, ৪৭ ও ৯৬ এর সংশোধন

৫। উক্ত আইন এর-

(ক) ধারা ৬, ১০ ও ৪৫ এ উল্লিখিত “মহিলাদের” শব্দটির পরিবর্তে “নারীদের” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) ধারা ৬, ১০, ২৬, ৩৩, ৪০, ৪৭ ও ৯৬ এ এক বা একাধিকবার উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1560.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
