> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ৪ সেপ্টেম্বর, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ৪৯ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [উপজেলা পরিষদ আইন, ১৯৯৮](/laws/act-827 "Act 827") (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই অধ্যাদেশ [উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1562 "Act 1562") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [উপজেলা পরিষদ আইন, ১৯৯৮](/laws/act-827 "Act 827") (১৯৯৮ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (ড) এ দুইবার উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে;

(খ) দফা (ডড) বিলুপ্ত হইবে;

(গ) দফা (ঢ) এর প্রান্তস্থিত “;” সেমিকোলন চিহ্নটির পরিবর্তে “।” দাঁড়ি চিহ্নটি প্রতিস্থাপিত হইবে; এবং

(ঘ) দফা (ণ) বিলুপ্ত হইবে।

### ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ১৬ক এর বিলুপ্তি

৩।  উক্ত আইন এর ধারা ১৬ক বিলুপ্ত হইবে।

### ১৯৯৮ সনের ২৪ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৪।  উক্ত আইন এর ধারা ২০ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (২) এ তিনবার উল্লিখিত “মহিলা” শব্দটির পরিবর্তে “নারী” শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) উপ-ধারা (২) এর দফা (গগ) বিলুপ্ত হইবে।

### ১৯৯৮ সনের ২৪ নং আইনের বিভিন্ন ধারার উপান্তটীকা ও বিধানের সংশোধন

৫।  উক্ত আইন এর-

(ক) ধারা ৬ এ উল্লিখিত “মহিলাদের” ও “মহিলাকে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “নারীদের” ও “নারীকে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) ধারা ১২, ১৩খ, ১৪ ও ২১ এর উপান্তটীকায় উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) ধারা ৬, ৯, ১২, ১৩, ১৩ক, ১৩খ, ১৩গ, ১৩ঘ, ১৪, ১৬, ১৭, ২০, ২১, ২৯ ও ৬৩ এ এক বা একাধিকবার উল্লিখিত “মহিলা” শব্দের পরিবর্তে “নারী” শব্দ প্রতিস্থাপিত হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1562.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
