> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫

> নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Status:** Repealed

**Date of Publication:** ৫ অক্টোবর, ২০২৫

**Act No:** ২০২৫ সনের ৫০ নং অধ্যাদেশ

**এই অধ্যাদেশ নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ০৫ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।**

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯](/laws/act-1004 "Act 1004") (২০০৯ সনের ৫ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু [গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান](/laws/act-957 "Act 957") ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

**১** **।** ( ১ ) এই অধ্যাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ( সংশোধন ) অধ্যাদেশ , ২০২৫ নামে অভিহিত হইবে ।

( ২ ) ইহা অবিলম্বে কার্যকর হইবে ।

### ২০০৯ সনের ৫ নং আইনের ধারা ৩ এর সংশোধন

২। নির্বাচন কমিশন সচিবালয় আইন , ২০০৯ , অত : পর উক্ত আইন বলিয়া উল্লিখিত , এর ধারা ৩ এর উপ - ধারা ( ৪ ) এর পরিবর্তে নিম্নরূপ উপ - ধারা ( ৪ ) প্রতিস্থাপিত হইবে , যথা :-

“( ৪ ) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য নির্বাচন কমিশন সার্ভিস নামে একটি সার্ভিস থাকিবে । ” ।

### ২০০৯ সনের ৫ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৪ এর উপ - ধারা ( ২ ) এর দফা ( ক ) এর পরিবর্তে নিম্নরূপ দফা ( ক ) প্রতিস্থাপিত হইবে , যথা :-

“( ক ) নিম্নবর্ণিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান , যথা :-

( ১ ) জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন , সংরক্ষণ ও নিরাপত্তা বিধান ;

( ২ ) নাগরিকগণের ভোটাধিকার বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার প্রস্তুত , সংরক্ষণ ও নিরাপত্তা বিধান ;

( ৩ ) জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনি আসনসমূহের সীমানা নির্ধারণ ;

( ৪ ) রাষ্ট্রপতি , জাতীয় সংসদ , উপজেলা পরিষদ , জেলা পরিষদ , পৌরসভা , সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন পরিচালনাসহ উপ - নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান ;

( ৫ ) ভোট গ্রহণের নিমিত্ত সারাদেশে ভোটকেন্দ্র স্থাপন ও সরকারি গেজেটে প্রকাশ ;

( ৬ ) রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান , প্রতীক বরাদ্দ ও সংরক্ষণ , নিবন্ধনকৃত রাজনৈতিক দলের রেজিস্টার সংরক্ষণ , নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সহিত নিয়মিত যোগাযোগ এবং সংলাপ আয়োজনসহ এতৎসংক্রান্ত কার্যাবলি ;

( ৭ ) প্রত্যেক নির্বাচনের জন্য সারাদেশে ভোটগ্রহণের ব্যবস্থাদি গ্রহণ এবং ভোটগ্রহণের নিমিত্ত প্যানেল ও নিয়োগকৃতদের তালিকা সংরক্ষণ ( যেমন - রিটার্নিং অফিসার , সহকারী রিটার্নিং অফিসার , আইন প্রয়োগকারী সংস্থার সদস্য , ম্যাজিস্ট্রেট , প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার , প্রভৃতি );

( ৮ ) ব্যালট পেপারসহ সকল প্রকারের নির্বাচনি মালামাল মুদ্রণ , সরবরাহ এবং নির্বাচনের পর সংগ্রহের ব্যবস্থা গ্রহণ ;

( ৯ ) রাষ্ট্রপতি , জাতীয় সংসদ , গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং প্রেরণ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ ;

( ১০ ) প্রত্যেক নির্বাচনের ফলাফল একত্রীকরণ এবং সরকারি গেজেটে প্রকাশের ব্যবস্থা গ্রহণ ;

( ১১ ) স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনি দরখাস্ত নিষ্পত্তির লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন এবং এতৎসংক্রান্ত কার্যাদি সম্পাদন ;

( ১২ ) নির্বাচন সংক্রান্ত বিষয়ে নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালনা এবং এতদুদ্দেশ্যে সকল ধরনের তথ্য সংগ্রহ , একত্রীকরণ এবং রক্ষণাবেক্ষণসহ তথ্য অধিকার আইন অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তাকরণ ;

( ১৩ ) জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পর রিপোর্ট তৈরি ও প্রকাশের ব্যবস্থা গ্রহণ ; এবং

( ১৪ ) নির্বাচনি আইনি কাঠামো পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন , পরিমার্জন ও সংযোজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ । ” ।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1563.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
