> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

> সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Date of Publication:** \[ ২৫ জানুয়ারি, ২০২৬ ]

## Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

## Sections/Articles

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1610 "সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬") নামে অভিহিত হইবে।  (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশের ধারা ১০ এর সংশোধন

২। [সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1585 "সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫") (২০২৫ সনের ৭২ নং অধ্যাদেশ) এর ধারা ১০ এর উপ-ধারা (১) এর দফা (খ) এর পর নিম্নরূপ নূতন দফা (খখ) সন্নিবেশিত হইবে, যথা:-  “(খখ) বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি;”।

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1610.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
