> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬

> বাংলাদেশ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ রহিতকল্পে প্রণীত অধ্যাদেশ

**Date of Publication:** \[ ০২ ফেব্রুয়ারি, ২০২৬ ]

## Preamble

যেহেতু বাংলাদেশ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ২০ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

## Sections/Articles

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১।  (১) এই অধ্যাদেশ [বাংলাদেশ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1613 "বাংলাদেশ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬") নামে অভিহিত হইবে।  (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### রহিতকরণ ও হেফাজত

২।  (১) বাংলাদেশ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ২০ নং আইন), অতঃপর রহিত আইন বলিয়া অভিহিত, এতদ্দ্বারা রহিত করা হইল।  (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হইবার সঙ্গে সঙ্গে-  (ক) রহিত আইনের অধীন প্রতিষ্ঠিত বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল [বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০](/laws/act-1053 "বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০") (২০১০ সনের ৪২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর অধীন বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা হিসেবে গণ্য হইবে এবং উহার পরিচালনা ও তদারকি কার্যাবলি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উপর ন্যস্ত হইবে এবং এইক্ষেত্রে উক্ত আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে;  (খ) রহিত আইনের অধীন বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের জন্য প্রদত্ত লাইসেন্স উক্ত আইনের অধীন প্রদত্ত বলিয়া গণ্য হইবে, এবং তজ্জন্য উক্তরূপ লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলকে নূতন করিয়া উক্ত আইনের অধীন পুনরায় লাইসেন্সের জন্য আবেদন করিতে হইবে না;  (গ) রহিত আইনের অধীন বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলকে প্রদত্ত সুযোগ এবং বন্ডেড ও রেয়াতী সুবিধা বহাল থাকিবে, তবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উক্তরূপ বেসরকারি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উক্ত আইনের অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে;  (ঘ) রহিত আইনের অধীন গঠিত গভর্নর বোর্ড ও নির্বাহী সেল বিলুপ্ত হইবে, এবং নির্বাহী সেলের কর্মকর্তা বা কর্মচারী, যদি থাকে, তাহারা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে বদলি হইবেন ও উহার কর্মকর্তা বা কর্মচারী হিসাবে গণ্য হইবেন, এবং এইরূপ বদলি হইবার পূর্বে তাহারা যে শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন সেই একই শর্তে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চাকরিতে নিয়োজিত থাকিবেন যতক্ষণ না তাহদের চাকরির শর্তাবলি পরিবর্তন করা হয়;  (ঙ) রহিত আইনের অধীন গভর্নর বোর্ড বা নির্বাহী সেলের বিরুদ্ধে বা তদকর্তৃক কোনো মামলা বা আইনগত কার্যধারা দায়ের করা হইলে এবং এইরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে বিচারাধীন থকিলে উক্ত মামলা বা আইনগত কার্যধারা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বিরুদ্ধে বা তদকর্তৃক দায়েরকৃত বলিয়া গণ্য হইবে।  (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত কোনো বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অসুবিধা বা অস্পষ্টতা দেখা দিলে, সরকার, উক্ত অসুবিধা বা অস্পষ্টতা দূরীকরণার্থ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় আদেশ দিতে পারিবে।

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1613.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
