> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

> ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ

**Date of Publication:** \[ ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ]

## Preamble

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে (২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু ের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

## Sections/Articles

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই অধ্যাদেশ [ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1616 "ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬") নামে অভিহিত হইবে।  (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশের ধারা ২৯ এর সংশোধন

২। [ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1574 "ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫") (২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এর ধারা ২৯ এর উপ-ধারা (৭) এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:-  "(খ) ধারা ২৯ এর উপ-ধারা (১) এর দফা (ঘ) তে বর্ণিত সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে এবং [সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1538 "সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫") (২০২৫ সনের ২৫ নং অধ্যাদেশ) এর ধারা ২ এর উপ-ধারা (১) এর দফা (জ) এ সংজ্ঞায়িত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (Critical Information Infrastructure-CII) সমূহের ক্ষেত্রে ক্লাউডে রাখা উপাত্তের অন্তত একটি সিংক্রনাইজড্‌ রিয়াল-টাইম কপি বাংলাদেশের অভ্যন্তরে রাখিতে হইবে;"।

### ২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশের ধারা ৪৮ এর সংশোধন

৩। উক্ত অধ্যাদেশের ধারা ৪৮ এ উল্লিখিত "কারাদণ্ড বা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে" শব্দগুলি ও কমার পরিবর্তে "অর্থদন্ডে” শব্দটি প্রতিস্থাপিত হইবে।

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1616.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
