> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন, ২০২৬

> জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ০৭ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্য পূরণকল্পে [জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১](/laws/act-1379 "Act 1379") (২০২১ সনের ১৪ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1636 "Act 1636") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১২ মে ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০২১ সনের ১৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন

২। [জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১](/laws/act-1379 "Act 1379") (২০২১ সনের ১৪ নং আইন) এর ধারা ৮ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত “উপ-ধারা (১)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনীর পরিবর্তে “উপ-ধারা (২)” শব্দ, সংখ্যা, চিহ্ন ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৩। (১) [জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1536 "Act 1536") (২০২৫ সনের ২৩ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীন কৃত বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1636.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
