> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# Bangladesh Law Officers (Amendment) Act, 2026

> Bangladesh Law Officers Order, 1972 অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ০৯ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [Bangladesh Law Officers Order, 1972](/laws/act-370 "Act 370") (P.O. No. 6 of 1972) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [Bangladesh Law Officers (Amendment) Act, 2026](/laws/act-1638 "Act 1638") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১০ আগস্ট, ২০২৪ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### President's Order No. 6 of 1972 এর Article 3 এর সংশোধন

২। [Bangladesh Law Officers Order, 1972](/laws/act-370 "Act 370") (P.O. No. 6 of 1972), এর Article 3 এর Clause (2) এর প্রান্তস্থিত ফুলস্টপ "." চিহ্নের পরিবর্তে কোলন ":" প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সন্নিবেশিত হইবে, যথা:—

"Provided that while making the appointment, the President may consider relaxing the age-limit of an Additional Attorney-General or a Deputy Attorney-General, as the case may be, if he is found fit and efficient."।

### রহিতকরণ ও হেফাজত

৩। (১) [Bangladesh Law Officers (Amendment) Ordinance, 2024](/laws/act-1513 "Act 1513") (২০২৪ সনের ১৭ নং অধ্যাদেশ), অতঃপর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1638.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
