> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি,জামালপুর (সংশোধন) আইন, ২০২৬

> শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩ এর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ২৬ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে শেখ হাসিনা [পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩](/laws/act-1445 "Act 1445") (২০২৩ সনের ২৭ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের পূর্ণাঙ্গ শিরোনাম এর সংশোধন

২। শেখ হাসিনা [পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর আইন, ২০২৩](/laws/act-1445 "Act 1445") (২০২৩ সনের ২৭ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর পূর্ণাঙ্গ শিরোনামে উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ১ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ২ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ২ এর দফা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৩ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২৩ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন

৬। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এর-

(ক) দফা (ত) এ উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে;

(খ) দফা (দ) এ উল্লিখিত “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর” শব্দগুলি ও কমার পরিবর্তে “জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) দফা (ন) এ উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### বিশেষ বিধান

৭। এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, প্রবিধান বা অন্য কোনো আইনগত দলিল বা জারীকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে, উল্লিখিত “শেখ হাসিনা” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৮। (১) [শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1520 "Act 1520") (২০২৫ সনের ০৭ নং অধ্যাদেশ), এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1655.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
