> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০২৬

> জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ রহিতকরণকল্পে প্রণীত আইন

**Status:** Repealed

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৩০ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯](/laws/act-1028 "Act 1028") (২০০৯ সনের ৬৩ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) আইন, ২০২৬](/laws/act-1659 "Act 1659") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ৬৩ নং আইনের রহিতকরণ

২। [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯](/laws/act-1028 "Act 1028") (২০০৯ সনের ৬৩ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।

### রহিতকরণ ও হেফাজত।

৩। (১) [জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1505 "Act 1505") (২০২৪ সনের ৯ নং অধ্যাদেশ) এতদ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1659.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
