> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) আইন, ২০২৬

> বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১ এর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৩৩ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১](/laws/act-1389 "Act 1389") (২০২১ সনের ২৪ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1662 "Act 1662") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১](/laws/act-1389 "Act 1389") (২০২১ সনের ২৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর দফা (খ) ও (গ) বিলুপ্ত হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৮ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৮ এর-

(ক) উপ-ধারা (১) এ উল্লিখিত “এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলি বিলুপ্ত হইবে;

(খ) উপ-ধারা (৩) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং

(গ) উপ-ধারা (৪) এ দুইবার উল্লিখিত “বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” শব্দগুলি বিলুপ্ত হইবে।

### ২০২১ সনের ২৪ নং আইনের ধারা ৫ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৯ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের সদস্যগণ” কমা ও শব্দগুলি বিলুপ্ত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৫। (১) [বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1504 "Act 1504") (২০২৪ সনের ০৮ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা বৈধভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1662.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
