> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬

> বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৩৪ নং আইন

যেহেতু [বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬](/laws/act-1194 "Act 1194") (২০১৬ সালের ৩৬ নং আইন) এর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1663 "Act 1663") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০১৬ সনের ৩৬ নং আইনের ধারা ৯ এর সংশোধন

২। [বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬](/laws/act-1194 "Act 1194") (২০১৬ সনের ৩৬ নং আইন) এর ধারা ৯ এর উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(৪) নির্বাহী সদস্যগণ সরকার কর্তৃক অতিরিক্ত সচিব বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের মধ্য হইতে প্রেষণে নিযুক্ত হইবেন:

তবে শর্ত থাকে যে, সরকার তদকর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তে অন্য কোন ব্যক্তিকেও সদস্য হিসেবে নিযুক্ত করিতে পারিবে।”

### রহিতকরণ ও হেফাজত

৩। (১) এতদ্দ্বারা [বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1555 "Act 1555") (২০২৫ সনের ৪২ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত অধ্যাদেশের অধীন কতৃ কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1663.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
