> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬

> জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৩৭ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮](/laws/act-1264 "Act 1264") (২০১৮ সনের ৪৯ নং আইন) সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1666 "Act 1666") নামে অভিহিত হইবে।

(২) ইহা ৪ আগস্ট, ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ২ এর সংশোধন

২। [জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮](/laws/act-1264 "Act 1264") (২০১৮ সনের ৪৯ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর-

(ক) দফা (১১) এর দুই স্থানে উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) দফা (১৪) এর পর নিম্নরূপ নূতন দফা (১৪ক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(১৪ক) “সিনিয়র ভাইস-চেয়ারম্যান” অর্থ পরিষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান; এবং”।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ৪ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৪ এর-

(ক) দফা (৬) এ উল্লিখিত “প্রণয়ন” শব্দের পরিবর্তে “অনুমোদন” শব্দ প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) দফা (৭) এ উল্লিখিত “ব্যায়ামাগার নির্মাণের” শব্দগুলির পরিবর্তে “ব্যায়ামাগারসহ অন্যান্য ক্রীড়া স্থাপনা নির্মাণ ও সংস্কারের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে ।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ৭ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৭ এর উপ-ধারা (১) এর-

(ক) দফা (ক) এর পর নিম্নরূপ নূতন দফা (কক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(কক) সিনিয়র ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার জ্যেষ্ঠ সহ-সভাপতিও হইবেন;”;

(খ) দফা (গ) বিলুপ্ত হইবে;

(গ) দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঘঘ) এবং (ঘঘঘ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঘঘ) সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;

(ঘঘঘ) সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;” ;

(ঘ) দফা (ঠ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঠঠ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঠঠ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;”;

(ঙ) দফা (ঢ) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(চ) দফা (ঢ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঢঢ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঢঢ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন একজন প্রতিনিধি;”;

(ছ) দফা (থ) এর পর নিম্নরূপ নূতন দফা (থথ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(থথ) নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন;” ;

জ) দফা (দ) এর পর নিম্নরূপ নূতন দফা (দদ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(দদ) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি;”;

(ঝ) দফা (ধ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ধ) প্রতিস্থাপিত হইবে, যথা:-

“(ধ) সকল বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক;”;

(ঞ) দফা (ল) এ উল্লিখিত “এবং” শব্দটি বিলুপ্ত হইবে;

(ট) দফা (শ) এর প্রান্তস্থিত “;” চিহ্নের পর “এবং” শব্দটি সংযোজিত হইবে; এবং

(ঠ) দফা (ষ) এ উল্লিখিত “(সকল)” শব্দ ও বন্ধনী বিলুপ্ত হইবে।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ৮ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ৮ এ উল্লিখিত “মন্ত্রী” শব্দের পর “/উপদেষ্টা” চিহ্ন ও শব্দ এবং “ভাইস-চেয়ারম্যান” শব্দগুলির পূর্বে “সিনিয়র ভাইস-চেয়ারম্যান অথবা” শব্দগুলি সংযোজিত হইবে।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ৮ক এর সন্নিবেশ

৬। উক্ত আইনের ধারা ৮ এর পর নিম্নরূপ নূতন ধারা ৮ক সন্নিবেশিত হইবে, যথা :-

“৮ক। সিনিয়র ভাইস-চেয়ারম্যান।-মন্ত্রী/উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী সকলই বিদ্যমান থাকিলে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/উপদেষ্টা ব্যতীত, প্রযোজ্য ক্ষেত্রে, অন্য দুইজন বা একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যান হইবেন।”।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ৯ এর প্রতিস্থাপন

৭। উক্ত আইনের ধারা ৯ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৯ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“৯। ভাইস-চেয়ারম্যান।-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, পরিষদের ভাইস-চেয়ারম্যান হইবেন।” ।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ১২ এর সংশোধন

৮। উক্ত আইনের ধারা ১২ এর উপ-ধারা (১) এর-

(ক) দফা (ক) এর পর নিম্নরূপ নূতন দফা (কক) সন্নিবেশিত হইবে, যথা:-

“(কক) সিনিয়র ভাইস-চেয়ারম্যান, যিনি ইহার জ্যেষ্ঠ সহ-সভাপতিও হইবেন; ”;

(খ) দফা (গ) বিলুপ্ত হইবে;

(গ) দফা (ছ) এর পর নিম্নরূপ নুতন দফা (ছছ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ছ) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;”;

(ঘ) দফা (জ) এর পর নিম্নরূপ নূতন দফা (জজ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(জজ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদা সম্পন্ন একজন প্রতিনিধি;”;

(ঙ) দফা (ঝ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঝঝ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঝঝ) বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি;”;

(চ) দফা (ঞ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঞঞ) সন্নিবেশিত হইবে, যথা:-

“(ঞঞ) নির্বাহী পরিচালক, জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন;”; এবং

(ছ) দফা (ঢ) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ১৩ এর সংশোধন

৯। উক্ত আইনের ধারা ১৩ এর-

(ক) উপ-ধারা (৩) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপ-ধারা (৪) এ উল্লিখিত “সহ-সভাপতি” শব্দের পরিবর্তে “জ্যেষ্ঠ সহ-সভাপতি” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

### ২০১৮ সনের ৪৯ নং আইনের ধারা ১৪ এর সংশোধন

১০। উক্ত আইনের ধারা ১৪ এর-

(ক) উপান্ত-টীকায় উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

(খ) উপ-ধারা (১), (২), (৩) ও (৪) এ উল্লিখিত “সচিব” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালক” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

(গ) উপ-ধারা (৪) এর দুই স্থানে উল্লিখিত “সচিবের” শব্দের পরিবর্তে “নির্বাহী পরিচালকের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

১১। (১) [জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1553 "Act 1553") (২০২৫ সনের ৪০ নং অধ্যাদেশ) এবং [জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬](/laws/act-1622 "Act 1622") (২০২৬ সনের ২৯ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও রহিত অধ্যাদেশসমূহের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1666.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
