> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৬

> বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৪২ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে [বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩](/laws/act-1131 "Act 1131") (২০১৩ সনের ৪৮ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

যেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1671 "Act 1671") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০১৩ সনের ৪৮ নং আইনে নূতন ধারা ৩৫ক এর সন্নিবেশ

২। [বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩](/laws/act-1131 "Act 1131") (২০১৩ সনের ৪৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৩৫ এর পর নিম্নরূপ নূতন ধারা ৩৫ক সন্নিবেশিত হইবে, যথা:-

“৩৫ক। অন্যান্য অপরাধের দণ্ড।-কোন ব্যক্তি যদি এই আইনের এইরূপ কোন বিধান লঙ্ঘন করেন, যেক্ষেত্রে এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই, তাহা হইলে উক্ত ক্ষেত্রে তিনি অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।”

### ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৩৯ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ৩৯ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক ও ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৪০ এর সংশোধন

৪। উক্ত আইনের ধারা ৪০ এ উল্লিখিত “ধারা ৩২, ৩৩ক এবং ৩৫” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বর্ণের পরিবর্তে “ধারা ৩২, ৩৩ক, ৩৫ ও ৩৫ক” শব্দগুলি, সংখ্যাগুলি, কমাগুলি ও বর্ণগুলি প্রতিস্থাপিত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৫। (১) [বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1509 "Act 1509") (২০২৪ সনের ১৩ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীন কৃত কাজ-কর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1671.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
