> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৬

> স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন

**Status:** Active

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৪৪ নং আইন

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯](/laws/act-1027 "Act 1027") (২০০৯ সনের ৬১ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৬](/laws/act-1673 "Act 1673") নামে অভিহিত হইবে।

(২) ইহা ১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের কতিপয় শব্দের সংশোধন

২। [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯](/laws/act-1027 "Act 1027") (২০০৯ সনের ৬১ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর সর্বত্র উল্লিখিত "মহিলা" ও "মহিলাদের" শব্দগুলির পরিবর্তে যথাক্রমে, "নারী" ও "নারীদের" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২ এর সংশোধন

৩। উক্ত আইনের ধারা ২ এর দফা (৩৮ক) ও (৪৬ক) বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ১৯ক এর বিলুপ্তি

৪। উক্ত আইনের ধারা ১৯ক বিলুপ্ত হইবে।

### ২০০৯ সনের ৬১ নং আইনের ধারা ২০ এর সংশোধন

৫। উক্ত আইনের ধারা ২০ এর উপ-ধারা (১) এর দফা (খখ) বিলুপ্ত হইবে।

### রহিতকরণ ও হেফাজত

৬। (১) [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1560 "Act 1560") (২০২৫ সনের ৪৭ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, উক্তরূপ রহিতকৃত অধ্যাদেশের অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1673.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
