> ## Documentation Index
> Fetch the complete documentation index at: https://laws.sayed.app/llms.txt
> Use this file to discover all available pages before exploring further.

# জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) আইন, ২০২৬

> জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে প্রণীত আইন

**Status:** Repealed

**Date of Publication:** ১০ এপ্রিল, ২০২৬

**Act No:** ২০২৬ সনের ৪৬ নং আইন

যেহেতু [জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1575 "Act 1575") (২০২৫ সনের ৬২ নং অধ্যাদেশ) এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই-বাছাই করা প্রয়োজন; এবং

যেহেতু [জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯](/laws/act-1023 "Act 1023") (২০০৯ সনের ৫৩ নং আইন) পুনঃপ্রচলন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

### সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

১। (১) এই আইন [জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) আইন, ২০২৬](/laws/act-1675 "Act 1675") নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

### ২০০৯ সনের ৫৩ নং আইন এর পুনঃপ্রচলন

২। [জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1575 "Act 1575") (২০২৫ সনের ৬২ নং অধ্যাদেশ) দ্বারা রহিত [জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯](/laws/act-1023 "Act 1023") (২০০৯ সনের ৫৩ নং আইন) একই সনের একই নম্বরে পুনঃপ্রচলন করা হইল।

### রহিতকরণ ও হেফাজত

৩। (১) [জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪](/laws/act-1512 "Act 1512") (২০২৪ সনের ১৬ নং অধ্যাদেশ), [জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1575 "Act 1575") (২০২৫ সনের ৬২ নং অধ্যাদেশ) এবং [জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫](/laws/act-1587 "Act 1587") (২০২৫ সনের ৭৪ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল।

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও রহিতকৃত অধ্যাদেশসমূহের অধীন কৃত কার্য বা গৃহীত ব্যবস্থা বৈধভাবে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।

***

### Footnotes

<Note>
  Click [here](http://bdlaws.minlaw.gov.bd/act-details-1675.html) to see the original act on the Bangladesh Legal Database.
</Note>
